ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 149

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংসদ অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনসভার কার্যক্রম নির্বিঘ্ন করতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই আদেশ অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ক্ষতিকারক সামগ্রী বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর পর্যন্ত এবং বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। এছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-২৭ সংযোগস্থল এবং রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

আরও পড়ুন  নবাবগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তসহ জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর মধ্যবর্তী সকল রাস্তা ও গলিপথে কোনো ধরনের গণজমায়েত বা শোভাযাত্রা করা যাবে না। ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

আপডেট সময় ০৪:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সংসদ অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনসভার কার্যক্রম নির্বিঘ্ন করতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই আদেশ অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ক্ষতিকারক সামগ্রী বহন করাও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর পর্যন্ত এবং বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। এছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-২৭ সংযোগস্থল এবং রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

আরও পড়ুন  উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ