ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 157

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। খবর এবিসি নিউজের।

ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রশ্নে তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য রয়েছে। যদিও তিনি জানান, এ নিয়ে তাদের মধ্যে বড় কোনো মতবিরোধ নেই।

ইরানে হামলা নিয়ে ভ্যান্স আগে থেকেই কিছুটা দ্বিধা প্রকাশ করেছিলেন এমন খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হওয়ার পর ভ্যান্স সামরিক অভিযানের পক্ষেই সমর্থন দেন বলে জানা গেছে।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতেই চীনের পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প  

প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া নিয়ে তার সঙ্গে ভ্যান্সের কোনো মতপার্থক্য আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমন কিছু মনে করেন না।

ট্রাম্প বলেন, এ বিষয়ে আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। তবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে আমরা কিছুটা ভিন্ন অবস্থানে ছিলাম। আমার মনে হয়, হামলার ব্যাপারে তিনি হয়তো আমার মতো এতটা উৎসাহী ছিলেন না, কিন্তু তিনি যথেষ্ট সমর্থন দিয়েছেন। আমি মনে করেছি, এটা আমাদের করতেই হতো। আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। আমরা যদি না করতাম, তাহলে ইরান আমাদের ওপরই হামলা করত।

এর আগে এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরান নিয়ে তাদের এই ভিন্ন অবস্থানের কথা সামনে আসে। সেখানে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে বলা হয়, বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের ব্যাপারে অনাগ্রহী ভ্যান্স গত মাসের শেষ দিকে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে অভ্যন্তরীণ আলোচনায় নিজের সংশয় প্রকাশ করেছিলেন।

তবে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ভ্যান্স তার অবস্থান বদলে সামরিক অভিযানের সমর্থনে মনোযোগ দেন বলে একটি সূত্র জানিয়েছে।

অবশ্য বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে ভ্যান্সের অভ্যন্তরীণ উদ্বেগ প্রকাশের ঘটনা এটিই প্রথম নয়। ইরাকে দায়িত্ব পালন করা সাবেক মেরিন কর্পস সদস্য ভ্যান্স অতীতেও এমন উদ্বেগ প্রকাশ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

আপডেট সময় ০৪:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি নিজেই এই কথা জানিয়েছেন। খবর এবিসি নিউজের।

ট্রাম্প বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রশ্নে তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য রয়েছে। যদিও তিনি জানান, এ নিয়ে তাদের মধ্যে বড় কোনো মতবিরোধ নেই।

ইরানে হামলা নিয়ে ভ্যান্স আগে থেকেই কিছুটা দ্বিধা প্রকাশ করেছিলেন এমন খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হওয়ার পর ভ্যান্স সামরিক অভিযানের পক্ষেই সমর্থন দেন বলে জানা গেছে।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন ট্রাম্প, তালিকায় আরো ৩ দেশ