ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী

আফগানিস্তানে বাস উল্টে নিহত ২৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 1192

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) দেশটির রাজধানী কাবুলের আর্গান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

এ বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে ২৫ জন মারা গেছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবশ্য আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। দশকের পর দশক ধরে দীর্ঘ সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো এবং পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকেই এর জন্য দায়ী করা হয়।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানে বাস উল্টে নিহত ২৫

আপডেট সময় ১২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) দেশটির রাজধানী কাবুলের আর্গান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়।

আরও পড়ুন  কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪