ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে: ইরানের কঠোর বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 511

ছবি সংগৃহীত

পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার ঠিক আগে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, চুক্তি হোক বা না হোক, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের পক্ষ থেকে এই দৃঢ় বার্তা এসেছে। এই অবস্থায় শুক্রবার (২৩ মে) ইতালির রোমে অনুষ্ঠিতব্য পরবর্তী ধাপের আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরমাণু কর্মসূচি ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বেশ কয়েকবার পরোক্ষ আলোচনা হয়েছে। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা তাদের ‘রেড লাইন’। এটি আলোচনার একটি পূর্বশর্ত হিসেবে তারা দেখছেন।

আরও পড়ুন  ‎ইরানের বিলবোর্ডে কফিনবন্দি ট্রাম্প পরিবারের ছবি

অন্যদিকে, ইরান তাদের আগের অবস্থান থেকে একচুলও সরতে রাজি নয়। গত বুধবার (২১ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংবাদিকদের বলেন, “চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবেই।” তিনি আরও যোগ করেন, ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি, তবে কোনো অতিরিক্ত দাবি মানা হবে না।

ইরানের পার্লামেন্টও এই ইস্যুতে সরব হয়েছে। এক বিবৃতিতে দেশটির আইনপ্রণেতারা ‘অবাস্তব ও অহংকারপূর্ণ দাবি’ প্রত্যাখ্যান করেছেন। তারা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইনপ্রণেতারা বলেন, কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না।

যুক্তরাষ্ট্রের চাপ এবং ইরানের অনড় অবস্থানের কারণে বিশ্লেষকরা রোমে হতে যাওয়া আলোচনায় সমঝোতার আশা ক্ষীণ বলে মনে করছেন। তাদের মতে, এই আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে যে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার (২০ মে) সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।

এ অবস্থায়, পরমাণু চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অচলাবস্থা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে: ইরানের কঠোর বার্তা

আপডেট সময় ০৯:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার ঠিক আগে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, চুক্তি হোক বা না হোক, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত থাকবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের পক্ষ থেকে এই দৃঢ় বার্তা এসেছে। এই অবস্থায় শুক্রবার (২৩ মে) ইতালির রোমে অনুষ্ঠিতব্য পরবর্তী ধাপের আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরমাণু কর্মসূচি ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বেশ কয়েকবার পরোক্ষ আলোচনা হয়েছে। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা তাদের ‘রেড লাইন’। এটি আলোচনার একটি পূর্বশর্ত হিসেবে তারা দেখছেন।

আরও পড়ুন  ইরানে গম সংরক্ষণ সাইলোতে মার্কিন হামলা