ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগের রাজনীতি নিষিদ্ধের বিধান রেখে সংসদে পাস হচ্ছে সংশোধিত অধ্যাদেশ সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জেডিপি’র ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: আহ্বায়ক নাঈম, সদস্য সচিব আব্দুল আলিম কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০ সড়ক-রেল-নৌপথে মার্চে হতাহত ২৫০০ ছুঁইছুঁই; দুর্ঘটনার মূল কারণ বেপরোয়া গতি ও অব্যবস্থাপনা কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আজকের নামাজের সময়সূচি: ৪ এপ্রিল ২০২৬ মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল চীনা জাহাজ ‘সিনেমাটি ভালো, দেখতে পারেন সবাই’: সপরিবারে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে এই দুই শিশু প্রাণ হারায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৪ শিশুর মৃত্যু হলো।

মৃত শিশুদের মধ্যে আট মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্য শিশুটি হলো কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের পাঁচ মাস ২০ দিন বয়সী মেয়ে আইজা। সে গত ৩০ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগে শুক্রবার ভোরে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশু মারা যায়।

আরও পড়ুন  গরমের ভয়াবহ শত্রু হিটস্ট্রোক, থেকে বাঁচতে কি করবেন

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শিশু ইব্রাহিম হাম ও নিউমোনিয়া উভয় রোগে আক্রান্ত ছিল। হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশু আইজাও একই ধরনের জটিলতা নিয়ে গত সোমবার থেকে ভর্তি ছিল।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩২০ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি থাকা শিশুদের মধ্যে ৫-৬ জনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। জেলায় ক্রমবর্ধমান এই সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০

আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬