ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ সড়ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করেছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে অধ্যক্ষকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনার পর শুক্রবার সকালে সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। তবে তাদের কর্মসূচির মধ্যেও কলেজে পূর্বনির্ধারিত চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের সড়ক অবরোধ

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাকে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় ১৩ ঘণ্টা পর মধ্যরাতে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষকে উদ্ধারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেন। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের সহপাঠীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, নির্ধারিত সময় অতিক্রমের পরও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান চলতে থাকায় দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার খরচ হিসেবে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়।

শিক্ষার্থীরা এ ঘটনাকে অধ্যক্ষের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি করা হয়েছে। এ কারণে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ সড়ক

আপডেট সময় ০২:২৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬