মাধ্যমিকের ফরম পূরণের তারিখ ঘোষণা, বেড়েছে ফি
- আপডেট সময় ১২:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 17
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এবার ফরম পূরণে আগের বছরের তুলনায় বেশি ফি দিতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ড–এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ মার্চ থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া ফরম পূরণ করা যাবে ৯ মার্চ পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ থাকবে ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত।
নির্ধারিত ফি অনলাইনে বিলম্ব ছাড়া জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবে না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দিতে পারবে। সোনালী সেবার মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে হবে।
বিভাগভিত্তিক ফি:
বিজ্ঞান শাখা: মোট ২,৯৯৫ টাকা
(বোর্ড ফি ২,১৪০ টাকা + কেন্দ্র ফি ৮৫৫ টাকা)
গত বছর ছিল ২,৭৮৫ টাকা।
মানবিক শাখা: মোট ২,৪৩৫ টাকা
(বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা)
গত বছর ছিল ২,২২৫ টাকা।
ব্যবসায় শিক্ষা শাখা: মোট ২,৪৩৫ টাকা
(বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা)
গত বছর ছিল ২,২২৫ টাকা।
তিন বিভাগেই গত বছরের তুলনায় ফি বেড়েছে ২১০ টাকা।
বোর্ড জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে তালিকা থেকে সঠিক শিক্ষার্থী নির্বাচন করে ফরম পূরণের ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।
এছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নেওয়া গেলেও তা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং এ বাবদ অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ থাকবে।

























