ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 830

ছবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় লিখিত পরীক্ষা, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

চলতি বছর সারাদেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি।

আরও পড়ুন  অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে তাদের দূরে রাখতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ বছর পরীক্ষার্থীদের জন্য বোর্ডের পক্ষ থেকে ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে; ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লিখে বৃত্ত ভরাট করতে হবে; উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না; শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে; বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক—তিনটি পরীক্ষাতেই আলাদাভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং কেন্দ্রগুলোতে আসনবিন্যাস স্থানান্তরের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ কেউ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। প্রতিটি অংশের উপস্থিতি পত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।

শিক্ষা সংশ্লিষ্ট মহল আশা করছে, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

আপডেট সময় ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় লিখিত পরীক্ষা, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

চলতি বছর সারাদেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি।

আরও পড়ুন  ‘দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান’: সংসদে ববি হাজ্জাজ