ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

মেডিকেল ভর্তির ফল প্রকাশ: পাসের হার ৪৫.৬২ শতাংশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 427

মেডিকেল ভর্তির ফল প্রকাশ: পাসের হার ৪৫.৬২ শতাংশ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে দুপুরে সংশ্লিষ্ট একটি সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৫.৬২ শতাংশ।

আরও পড়ুন  ২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা

ফলাফলে দেখা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩৭২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া ও পরবর্তী নির্দেশনা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

মেডিকেল ভর্তির ফল প্রকাশ: পাসের হার ৪৫.৬২ শতাংশ

আপডেট সময় ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে দুপুরে সংশ্লিষ্ট একটি সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৫.৬২ শতাংশ।

আরও পড়ুন  মাদরাসা বোর্ডে হতাশাজনক ফল, কমেছে পাসের হার ও জিপিএ-৫