ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 517

ছবি সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

বুধবার (১১ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাধারণত পরীক্ষার দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী, ২৫ মে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ায়, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।

আরও পড়ুন  এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের কারণ জানাতে নির্দেশ দিল বোর্ড

এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ওএমআর (OMR) শিট স্ক্যান ও নম্বর ইনপুটের কাজ চলমান। আগামী ১৫ জুন পর্যন্ত ওএমআর জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই সব খাতা সংগ্রহ হয়ে যাবে।”

তিনি আরও জানান, কিছু প্রধান পরীক্ষক শুরুতে খাতা নেওয়ায় অনীহা দেখালেও শিক্ষা বোর্ডের নির্দেশনার পর অধিকাংশ খাতা যথাসময়ে চলে এসেছে।

গুরুত্বপূর্ণ তথ্য: তত্ত্বীয় পরীক্ষা: ১০ এপ্রিল – ১৩ মে, ব্যবহারিক পরীক্ষা: শেষ হয় ২৫ মে, পরীক্ষার্থী সংখ্যা: প্রায় ১৯ লাখ ২৮ হাজার, অনুপস্থিত: প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী।

ফল প্রকাশ সম্ভাব্য সময় ২৫ জুলাইয়ের মধ্যে শিক্ষাবোর্ড সূত্রে আরও জানা গেছে, ফল প্রকাশের আগে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সম্মতির জন্য প্রস্তাবনা পাঠানো হবে। অনুমোদন মিললেই নির্ধারিত দিনে একযোগে ফলাফল ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা

আপডেট সময় ০৫:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

বুধবার (১১ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাধারণত পরীক্ষার দুই মাসের মধ্যেই ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী, ২৫ মে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ায়, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।

আরও পড়ুন  সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে পাসের হার ও জিপিএ-৫