ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

ডলারের মান কিছুটা কমে আসা এবং তেলের দাম হ্রাসের প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত পদক্ষেপ সম্পর্কে ধারণা পেতে চলতি সপ্তাহে দেশটির মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৬ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩০ ডলারে ওঠে।

আরও পড়ুন  আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর নতুন দর

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি চুক্তি এবং ডলারের মান কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের দাম বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে বাজারের তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে। বিনিয়োগ থেকে আয়ের বিবেচনায় এ পরিস্থিতি স্বর্ণের জন্য ইতিবাচক।

রোববার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানিসংক্রান্ত যুদ্ধবিরতির আকস্মিক ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, চুক্তিটি অবিলম্বে কার্যকর হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চুক্তির বিস্তারিত বিষয়গুলো জানার অপেক্ষায় রয়েছেন তিনি। রাশিয়ার পক্ষ থেকে আরও তেল সরবরাহের প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদ বা লভ্যাংশ না দেওয়া এ মূল্যবান ধাতুর আকর্ষণ কমে যাওয়ার প্রবণতা রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা এখন বুধবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) বা ভোক্তা মূল্য সূচকের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বৃহস্পতিবার প্রকাশ করা হবে প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা উৎপাদক মূল্য সূচক এবং খুচরা বিক্রয়সংক্রান্ত তথ্য। এসব তথ্য থেকে দেশটির মূল্যস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা অক্টোবরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ১৭ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে তা বৃদ্ধির সম্ভাবনা ৮৬ শতাংশ বলে মনে করছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়েছে। এর প্রভাবে অক্টোবরের শুরুর দিকে দেশটির ভোক্তা আস্থার সূচক আরও কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১.১২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭০৪.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৬১.৮১ ডলারে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ডলারের মান কিছুটা কমে আসা এবং তেলের দাম হ্রাসের প্রভাবে সোমবার (১২ অক্টোবর) বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত পদক্ষেপ সম্পর্কে ধারণা পেতে চলতি সপ্তাহে দেশটির মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৬ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩০ ডলারে ওঠে।

আরও পড়ুন  শুল্ক যুদ্ধে উত্তাল বিশ্ববাজার: মূল্যস্ফীতি অস্বীকার ট্রাম্পের, হুমকি চীনের উদ্দেশে