ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

পুঁজিবাজারে মিশ্র প্রবণতা, ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 396

ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে নিম্নমুখী প্রবণতায়। আজ (২৯ জানুয়ারি) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১২২.২৩ পয়েন্টে। পাশাপাশি, ডিএসইএস সূচকও ৩.৯৮ পয়েন্ট কমে ১,১৪১.৪৯ পয়েন্টে নেমে এসেছে। তবে, ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১,৮৯৭.২১ পয়েন্টে অবস্থান করছে।

প্রথম আধা ঘণ্টায় মোট লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ২৩ লাখ টাকা ছাড়িয়েছে, যেখানে ৩২৩টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১১৩টির দাম কমেছে, এবং ৯৭টির শেয়ার মূল্য অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন  ঈদের দীর্ঘ ছুটি শেষে আবারও সচল দেশের পুঁজিবাজার

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কিছুটা ইতিবাচক প্রবণতা প্রদর্শন করেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪.৪১ পয়েন্ট বেড়ে ১৪,৩৮০.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৫০ সূচকও ০.৪০ পয়েন্ট বেড়ে ১,১০১.৭৩ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে ১১,৮১৯.০২ পয়েন্টে পৌঁছেছে। তবে, সিএসআই সূচক শূন্য দশমিক ৭৬ পয়েন্ট কমে ৯৩১.৬৫ পয়েন্টে নেমে এসেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১৫টির দাম বেড়েছে, ৯টির দাম কমেছে এবং ৪টির শেয়ার মূল্য অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ১৯ লাখ ৯৮ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

পুঁজিবাজারে মিশ্র প্রবণতা, ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন

আপডেট সময় ০১:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে নিম্নমুখী প্রবণতায়। আজ (২৯ জানুয়ারি) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১২২.২৩ পয়েন্টে। পাশাপাশি, ডিএসইএস সূচকও ৩.৯৮ পয়েন্ট কমে ১,১৪১.৪৯ পয়েন্টে নেমে এসেছে। তবে, ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১,৮৯৭.২১ পয়েন্টে অবস্থান করছে।

প্রথম আধা ঘণ্টায় মোট লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ২৩ লাখ টাকা ছাড়িয়েছে, যেখানে ৩২৩টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১১৩টির দাম কমেছে, এবং ৯৭টির শেয়ার মূল্য অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন  শেয়ারবাজারে বড় উত্থান: ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে ৪,৯০০ ছাড়াল