ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ডিএসইতে দিনের শুরুতে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 922

ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লেনদেনে মিশ্র ধারা লক্ষ্য করা গেছে। বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ও শরিয়াহ সূচক সামান্য উর্ধ্বমুখী হলেও নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ছিল নিম্নমুখী। একই সময়ে লেনদেনও গতকালের তুলনায় ধীরগতির ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে। তবে ডিএসই–৩০ সূচক সামান্য কমে নেমেছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

আরও পড়ুন  ঈদের পর প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন বেড়েছে, কমেছে বেশিরভাগ শেয়ারের দাম

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৮৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৫২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ১০১টির দর অপরিবর্তিত ছিল।

প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে মোট ২১০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যেখানে গতকাল একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ২৯৭ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৮৭ কোটি ৭২ লাখ টাকা।

এদিন লেনদেনে সর্বোচ্চ অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। সকাল ১১টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ২৫ লাখ টাকা। গতকাল একই সময়ে শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড, যার লেনদেনের পরিমাণ ছিল ১৯ কোটি ২১ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

ডিএসইতে দিনের শুরুতে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল

আপডেট সময় ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লেনদেনে মিশ্র ধারা লক্ষ্য করা গেছে। বেলা ১১টা পর্যন্ত প্রধান মূল্যসূচক ও শরিয়াহ সূচক সামান্য উর্ধ্বমুখী হলেও নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ছিল নিম্নমুখী। একই সময়ে লেনদেনও গতকালের তুলনায় ধীরগতির ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে। তবে ডিএসই–৩০ সূচক সামান্য কমে নেমেছে ২ হাজার ১৩০ পয়েন্টে।

আরও পড়ুন  সূচক বাড়ায় চাঙ্গা বাজার, ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ১২৩ কোটি টাকা ছাড়াল