ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 693

ছবি সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ রোববার বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এরই মধ্যে, আগের দিনের মতো আজও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন হচ্ছে।

আরও পড়ুন  দিল্লিতে এক মঞ্চে মমতা-সোনিয়া, আন্দোলনে ইন্ডিয়া জোট

এনবিআর সূত্র বলছে, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

দায়িত্বশীল সূত্রে আরও জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলও সমঝোতার উদ্যোগ নিয়েছে। এজন্য আজ দুপুরে একটি ব্যবসায়ী সংগঠনের চেম্বার কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা শেষে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর আন্দোলনকারীদের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১২ মে একটি অধ্যাদেশের মাধ্যমে সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্বনীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। মূল লক্ষ্য হলো, করহারের নীতিগত নির্ধারণ এবং কর আদায়ের প্রক্রিয়াকে আলাদা করা। অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরে এ ধরনের সংস্কারের কথা বলে আসছিলেন। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের শর্তের মধ্যেও আলাদা দুটি সংস্থা গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

তবে এনবিআরের কর্মকর্তারা দুটি নতুন বিভাগ গঠনের বিষয়ে আপত্তি তুলছেন না। তাঁদের প্রধান দাবি হলো, নতুন করে গঠিত বিভাগগুলোতে রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। অন্যদিকে, সরকার উপযুক্ত ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের কথা বলছে, যাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা যায়।

এ পরিস্থিতিতে আজকের আলোচনায় কোনও সমাধান বের হয় কি না, সে দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আজ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন এনবিআরের আন্দোলনকারীরা

আপডেট সময় ০৪:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ রোববার বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এরই মধ্যে, আগের দিনের মতো আজও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন হচ্ছে।

আরও পড়ুন  শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে ছাত্রদের ঢল