ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ৮০ কোটি টাকা, পুঁজিবাজারে সূচকের উত্থান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 484

ছবি সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায়ই ডিএসইতে ৮০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের সময়ে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬২ দশমিক ৩৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৬৫ দশমিক ৫৭ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৮৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্টে।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে উত্থান, প্রথম ঘণ্টায় বাড়ল লেনদেন

ডিএসইর তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ২৬৪টির শেয়ারের দাম বেড়েছে, ৪০টির কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৮০ কোটি ৫৮ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকগুলোরও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৩ দশমিক ৮৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ২২৫ দশমিক ০১ পয়েন্ট।

এছাড়াও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৩৯ দশমিক ৮৯ পয়েন্টে এবং ১১ হাজার ৬২১ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসআই সূচকও ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ দশমিক ৭৭ পয়েন্টে।

সিএসইতে এ সময়ে মোট ১ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেনের মধ্যে ৩৫টির দাম বেড়েছে, ৭টির কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় সূচক কিছুটা চাঙা রয়েছে। তবে বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব নীতি প্রয়োজন বলে তারা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ৮০ কোটি টাকা, পুঁজিবাজারে সূচকের উত্থান

আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায়ই ডিএসইতে ৮০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের সময়ে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬২ দশমিক ৩৯ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৬৫ দশমিক ৫৭ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৮৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্টে।

আরও পড়ুন  শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেনে সক্রিয়তা বাড়ছে