ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রসুনের ভালো ফলনেও লোকসানের শঙ্কায় খানসামার কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 584

ছবি সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় রসুনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখার আশায় ভরসা পাচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর এতটাই কম যে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে।

কৃষকরা জানান, প্রতি কেজি রসুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে লাভ তো দূরের কথা, নিজেদের মূলধন ফেরত পেতেও বিপাকে পড়ছেন তারা।

আরও পড়ুন  রমজান ঘিরে লালমির বাম্পার ফলন, হাসি ফুটেছে ফরিদপুরের কৃষকের মুখে

দক্ষিণ আগ্রা এলাকার চাষিরা বলেন, রসুন মাঠ থেকে সংগ্রহের পরপরই ন্যূনতম দামে বিক্রি করতে হয়, অথচ পরে বাজারদর বাড়ে। এতে মূলত মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়, কৃষকের ভাগ্যে জোটে হতাশা। কৃষকদের দাবি, রসুনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নিতে হবে এবং রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।

এই পরিস্থিতি উত্তরণে কৃষকরা উৎপাদিত রসুন বিদেশে রপ্তানির ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, অভ্যন্তরীণ বাজারের নির্ভরশীলতা কমিয়ে আন্তর্জাতিক বাজারে রসুন বিক্রি করা গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অল্প কিছুদিনের মধ্যে রসুনের বাজারদর বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন, যেন তারা রসুন মজুত করে বাজারের চাহিদা ও দামের পরিস্থিতি বুঝে বিক্রি করেন। এছাড়া মজুতকৃত রসুন বীজ হিসেবেও ব্যবহার করা সম্ভব, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে বলে জানান তিনি।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর দিনাজপুর জেলায় ৩ হাজার ৮৭৬ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এ থেকে প্রায় ৪১ হাজার ৮৫ মেট্রিক টন রসুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

চাষিরা এখন অধীর অপেক্ষায় রয়েছেন বাজার কবে তাদের কষ্টের মূল্য দেবে।

নিউজটি শেয়ার করুন

রসুনের ভালো ফলনেও লোকসানের শঙ্কায় খানসামার কৃষকরা

আপডেট সময় ১২:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলায় রসুনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখার আশায় ভরসা পাচ্ছেন না কৃষকরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজারদর এতটাই কম যে লোকসানের মুখোমুখি হতে হচ্ছে।

কৃষকরা জানান, প্রতি কেজি রসুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে লাভ তো দূরের কথা, নিজেদের মূলধন ফেরত পেতেও বিপাকে পড়ছেন তারা।

আরও পড়ুন  বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে