ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
পাওয়া যাচ্ছে না ফুলকপির ন্যায্য মূল্য

লোকসানে কৃষকের হতাশা: কমছে সবজি চাষের প্রবণতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 445

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তে ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় চরম সংকটে পড়েছেন প্রান্তিক কৃষকরা। এক মাস আগেও ঢাকায় সবজির দাম ছিল আকাশছোঁয়া, কিন্তু বর্তমানে ফুলকপি সহ অন্যান্য সবজির দামে বড় ধরনের পতন ঘটেছে। ঢাকার বাজারে যেখানে একটি বড় ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, সেখানে কৃষকরা পাচ্ছেন মাত্র ৪ থেকে ৫ টাকা।

প্রান্তিক কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা, কিন্তু বিক্রির পর মিলছে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এতে প্রতি বিঘায় লোকসান দাঁড়াচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এই পরিস্থিতিতে অনেকে তাদের উৎপাদিত ফসল গবাদি পশুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন  হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের মৌসুমের শুরুতেই চড়া দামে বীজ, সার, ও কীটনাশক কিনতে হয়েছে। শ্রম খরচও ছিল বেশি। একটি ফুলকপি উৎপাদনে যেখানে খরচ পড়েছে ১০ থেকে ১২ টাকা, সেখানে তারা বাজারে বিক্রি করছেন মাত্র ৪ থেকে ৫ টাকায়। অন্যদিকে শিম, মুলা, নতুন আলু বা টমেটোর ক্ষেত্রেও একই সংকট দেখা দিয়েছে।

কৃষকদের হতাশা এতোটাই চরমে যে অনেকে বাধ্য হয়ে তাদের ফসল মাঠেই ফেলে দিচ্ছেন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ সামলে চাষাবাদ করে উৎপাদন বাড়ানোর চেষ্টা, অন্যদিকে উৎপাদিত ফসলের এমন দামহীনতা দু’য়ের মাঝে পিষ্ট হচ্ছেন কৃষক।

এ সংকট উত্তরণে কৃষি খাত সংশ্লিষ্টরা মনে করেন, সরকারকে উদ্যোগ নিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

পাওয়া যাচ্ছে না ফুলকপির ন্যায্য মূল্য

লোকসানে কৃষকের হতাশা: কমছে সবজি চাষের প্রবণতা

আপডেট সময় ০৩:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

দেশের বিভিন্ন প্রান্তে ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় চরম সংকটে পড়েছেন প্রান্তিক কৃষকরা। এক মাস আগেও ঢাকায় সবজির দাম ছিল আকাশছোঁয়া, কিন্তু বর্তমানে ফুলকপি সহ অন্যান্য সবজির দামে বড় ধরনের পতন ঘটেছে। ঢাকার বাজারে যেখানে একটি বড় ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, সেখানে কৃষকরা পাচ্ছেন মাত্র ৪ থেকে ৫ টাকা।

প্রান্তিক কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা, কিন্তু বিক্রির পর মিলছে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এতে প্রতি বিঘায় লোকসান দাঁড়াচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এই পরিস্থিতিতে অনেকে তাদের উৎপাদিত ফসল গবাদি পশুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন  রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ