ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা গড়ে তুললেই জ্ঞানভিত্তিক অর্থনীতি সম্ভব : আইসিটি সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 564

ছবি সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরি দেশের অর্থনীতিকে শক্তিশালী ও জ্ঞানভিত্তিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষ জনবল কেবল চাকরির সুযোগই বাড়ায় না, বরং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্তও উন্মোচন করে।

আরও পড়ুন  শঙ্কায় অর্থনীতি: বাড়তে পারে চরম দারিদ্র্য, কমবে প্রবৃদ্ধি - বিশ্ব ব্যাংক

শনিবার (১০ মে) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত “দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ভূমিকা” শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীষ হায়দার চৌধুরী জানান, প্রযুক্তি খাতে রয়েছে বহুমুখী কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ তৈরি, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, কল সেন্টার, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি ও প্রজেক্ট ম্যানেজমেন্ট। এসব কাজ দেশে বসেই করা যায় এবং তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব ড. মুহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম।

সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় উদ্যোক্তা সংলাপ। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক, বিডি জবসের সিইও ফাহিম মাশরুর, শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হক এবং সেবা ডট এক্সওয়াইজেড-এর সিইও ইলমুল হক সজীব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান, বুড়িচং থানার ওসি আজিজুল হক, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. আবু তাহের, অধ্যাপক কামরুল হাসান ও ব্যবসায়ী কামাল হোসেন। সমাপনী বক্তব্য দেন এরশাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান।

এই অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং সহযোগিতা করে বুড়িচং উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা গড়ে তুললেই জ্ঞানভিত্তিক অর্থনীতি সম্ভব : আইসিটি সচিব

আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরি দেশের অর্থনীতিকে শক্তিশালী ও জ্ঞানভিত্তিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষ জনবল কেবল চাকরির সুযোগই বাড়ায় না, বরং উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্তও উন্মোচন করে।

আরও পড়ুন  দুধ বিক্রি থেকে আয় কম, লোকসানে খামারিরা