ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট ও পুলিশ, আহত কয়েকজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 165

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখল হয়ে যাওয়া বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধারে গিয়ে বস্তিবাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের যুগ্ম কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। পরিস্থিতি বেগতিক দেখে এবং আত্মরক্ষার্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট সংলগ্ন বাউনিয়াবাঁধ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের প্রায় ৫০ বিঘা মূল্যবান জায়গা অবৈধভাবে দখল করে একটি চক্র বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদকের স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে তুলেছিল। এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সরকারি জমি অবমুক্ত করার লক্ষ্যে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল সেখানে অভিযান শুরু করে।

আরও পড়ুন  ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ

উচ্ছেদ কার্যক্রম শুরুর একপর্যায়ে স্থানীয় অবৈধ দখলদার ও বস্তিবাসীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং চারপাশ থেকে অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। আকস্মিক এই হামলায় উচ্ছেদকারী দল ছত্রভঙ্গ হয়ে যায় এবং ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার সংবাদমাধ্যমকে জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গায় নিয়মতান্ত্রিক উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় কিছু উশৃঙ্খল লোক অতর্কিত হামলা চালায়। উচ্ছেদ চলাকালীন তারা পুলিশের ওপর অনবরত ইটপাটকেল ছুড়তে থাকে, যার ফলে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট ও পুলিশ, আহত কয়েকজন

আপডেট সময় ০৫:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখল হয়ে যাওয়া বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধারে গিয়ে বস্তিবাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের যুগ্ম কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। পরিস্থিতি বেগতিক দেখে এবং আত্মরক্ষার্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট সংলগ্ন বাউনিয়াবাঁধ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের প্রায় ৫০ বিঘা মূল্যবান জায়গা অবৈধভাবে দখল করে একটি চক্র বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদকের স্পট এবং রাজনৈতিক ক্লাব গড়ে তুলেছিল। এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সরকারি জমি অবমুক্ত করার লক্ষ্যে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল সেখানে অভিযান শুরু করে।

আরও পড়ুন  সুদানে আরএসএফের হামলায় ৫৪ জন নিহত, আহত শতাধিক