ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 142

ছবি: সংগৃহীত

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট জেলাগুলোর বর্তমান ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন ডিসি হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত এবং মাদারীপুরে মর্জিনা আক্তার। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় মো. আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি. এম. সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহঃ রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মো. সানিউল ফেরদৌসকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ জেলায় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এই আদেশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  ভোটের আগে প্রশাসনে রদবদল : উপ-প্রেস সচিব

নিউজটি শেয়ার করুন

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আপডেট সময় ০৪:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনস্বার্থে জারিকৃত এই আদেশে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট জেলাগুলোর বর্তমান ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন ডিসি হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত এবং মাদারীপুরে মর্জিনা আক্তার। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় মো. আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি. এম. সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহঃ রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মো. সানিউল ফেরদৌসকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ জেলায় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এই আদেশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন  নির্বাচনের দিন সহিংসতা হলে, ওই দিন বুঝবেন প্রশাসনের কী প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা