রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১
- আপডেট সময় ১২:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 13
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৭২ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৫ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৫৩ জন রয়েছেন।
এ ছাড়া মিরপুর বিভাগ থেকে ১২৭ জন, গুলশান বিভাগ থেকে ৪২ জন, উত্তরা বিভাগ থেকে ৭০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা এবং দুই গ্রাম হেরোইনও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, অভিযানে ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
























