ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত আসছে ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ লরি আটক: অনুমোদনহীন তেল বিক্রির চেষ্টা চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ সংগ্রহে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় হামের প্রকোপ বাড়ার পেছনে কারণ: চিকিৎসকদের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ জ্বালানি সংকটে স্থবির ফিলিপাইন: বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প গ্রেনাডা: মসলার ঘ্রাণে ভরা ক্যারিবীয় দ্বীপদেশ মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের ঘোষণা

ফরিদপুরে ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 803

ছবি: সংগৃহীত

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সালথায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, ভোটারদের বাধা ও কারচুপির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আগ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কালাম মাস্টার, আমজাদ হোসেন ও মো. রবিউল।

আরও পড়ুন  ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: রুমিন ফারহানা

স্থানীয়দের দাবি, এর মধ্যে কালাম মাস্টার ও রবিউল বিএনপির সমর্থক ও আমজাদ রিকশার সমর্থক। এর মধ্যে কালাম মাস্টার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে কাজ করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৩

আপডেট সময় ০৩:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সালথায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, ভোটারদের বাধা ও কারচুপির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আগ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কালাম মাস্টার, আমজাদ হোসেন ও মো. রবিউল।

আরও পড়ুন  খালেদা জিয়ার জানাজা কখন, পড়াবেন যিনি