ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 158

ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলাসহ অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

আরও পড়ুন  মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মুফতি আমির হামজা

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একটি বক্তব্য প্রদান করেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে মন্তব্য করেন এবং তার সম্মান ক্ষুণ্ণ করেন।

মামলার বাদী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বলেন,”বিদ্যুৎমন্ত্রী একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি সিরাজগঞ্জের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সরাসরি জড়িত। আমির হামজা জনসমক্ষে অশালীন মন্তব্য করে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। তাই দণ্ডবিধির ৫০০ ধারায় এই মানহানি মামলাটি দায়ের করা হয়েছে।”

বর্তমানে আদালত এই বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য মামলাটি পর্যালোচনা করছে।

নিউজটি শেয়ার করুন

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট সময় ০৪:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলাসহ অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

আরও পড়ুন  হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা