ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে

ছাত্রলীগ নেতা কাজী এরতেজাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ঢাকার বিজয়নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম এবং সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটিরও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ আসামি এরতেজার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
অন্যদিকে, দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক অপর তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তারা প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহযোগিতা করেছেন। ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪ জনের নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলেন এবং পরবর্তীতে সেগুলো বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগ নেতা কাজী এরতেজাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬