ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ সাবেক নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 385

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)-কে। গত রোববার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন দোলনা আক্তার। তবে সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরুর পর গ্রেপ্তার এড়াতে তিনি ফুলবাড়ী উপজেলার নিজ বাড়িতে ফিরে আসেন। পুলিশের খবর পেয়ে গত রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন  শহরজুড়ে নিরাপত্তা জোরদার: বিশেষ অভিযানে দুই দিনে গ্রেপ্তার ৩৯৩ জন

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, দোলনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে। ৪ আগস্ট ফুলবাড়ী উপজেলার ছাত্র-জনতার আন্দোলনে হামলা ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

এ ঘটনার পর এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, দোলনা আক্তারের গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার প্রতীক হিসেবে দেখা যেতে পারে, যা স্থানীয় রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগের’ সাবেক নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)-কে। গত রোববার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন দোলনা আক্তার। তবে সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরুর পর গ্রেপ্তার এড়াতে তিনি ফুলবাড়ী উপজেলার নিজ বাড়িতে ফিরে আসেন। পুলিশের খবর পেয়ে গত রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন  হাতিরঝিলে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার চার মাদককারবারি