ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোমবার ৬ এপ্রিল: টানা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম সুচিত্রা সেনের জন্মদিন: মহানায়িকার জীবন ও চলচ্চিত্রের ১০টি অজানা তথ্য ফিরে এসেছে ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন আজকের নামাজের সময়সূচি: ৬ এপ্রিল ২০২৬ শায়খ আহমাদুল্লাহর ভিসা আবেদন বাতিল করল অস্ট্রেলিয়া ভাইরাল ‘তাজু ভাই’র ফেসবুক পেজ উধাও: নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: ট্রাইব্যুনালে ৮ জনের বিরুদ্ধে শুনানি আজ তারেক রহমানের নেতৃত্বে প্রথম একনেক বৈঠক আজ, তালিকায় ১৭টি বড় প্রকল্প

জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: ট্রাইব্যুনালে ৮ জনের বিরুদ্ধে শুনানি আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামক ভবনে কথিত জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনা এই অভিযোগের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার প্রসিকিউশন পক্ষ গত ৮ মার্চ পলাতক আসামিদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আবেদন জানিয়েছিলেন এবং শুনানির জন্য সময়ের প্রার্থনা করেছিলেন, যার প্রেক্ষিতে আজ এই দিন ধার্য করা হয়।

মামলার আট আসামির মধ্যে বর্তমানে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় এবং আব্দুল বাতেন। পলাতক আসামিদের আদালতে হাজির হতে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল আজ

প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরের ওই বাড়িতে ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ জন তরুণকে সেখানে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় এবং গত ২৯ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ অভিযোগ গঠন শুনানির মাধ্যমে এই চাঞ্চল্যকর মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: ট্রাইব্যুনালে ৮ জনের বিরুদ্ধে শুনানি আজ

আপডেট সময় ১০:৩৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামক ভবনে কথিত জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনা এই অভিযোগের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার প্রসিকিউশন পক্ষ গত ৮ মার্চ পলাতক আসামিদের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আবেদন জানিয়েছিলেন এবং শুনানির জন্য সময়ের প্রার্থনা করেছিলেন, যার প্রেক্ষিতে আজ এই দিন ধার্য করা হয়।

মামলার আট আসামির মধ্যে বর্তমানে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় এবং আব্দুল বাতেন। পলাতক আসামিদের আদালতে হাজির হতে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন  ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন, গাজীপুরের ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ