ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগপত্র রবিবার দাখিল করবে প্রসিকিউশন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 434

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র আগামীকাল রবিবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

এই অভিযোগপত্রে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশ প্রদান।

আরও পড়ুন  শেখ হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ: আদালতের নির্দেশ

এছাড়াও একই মামলায় অভিযুক্ত হিসেবে আনা হয়েছে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে অভিযোগপত্রটি দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে এটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছি এবং আগামীকাল তা আনুষ্ঠানিকভাবে আদালতে পেশ করব।”

তিনি আরও বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ও অপর দুই ব্যক্তির বিরুদ্ধে অন্তত পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতাভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগপত্র রবিবার দাখিল করবে প্রসিকিউশন

আপডেট সময় ০৮:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা-সহ তিনজনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র আগামীকাল রবিবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

এই অভিযোগপত্রে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশ প্রদান।

আরও পড়ুন  গাজা গণহত্যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় সারাদেশে গ্রেফতার ৭২  