ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ফের ছুরিকাঘাত: হাজারীবাগে স্কুলছাত্রী খুন, আতঙ্কে এলাকাবাসী ঢাকায় আরও বাড়বে তাপমাত্রা হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে মিলল শিশুর লাশ: কীভাবে ঘটল রহস্যময় মৃত্যু? থানা ঘেরাওয়ের পর নড়েচড়ে বসে পুলিশ ছাত্রলীগ নেতা কাজী এরতেজাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা পদোন্নতি পেলেন কিম জং উনের বোন কিম ইয়ো জং হাসপাতালের ৮তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা ভাইরাল ক্লিপের বিতর্ক, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী হিবা বুখারী ভানুয়াতু: আগ্নেয় দ্বীপ, সংস্কৃতি ও সংগ্রামের দেশ প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত দিল জামায়াত নারী বিপিএল ২০২৬ কেমন হলো প্রথম আসরের বেতন কাঠামো

ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের বিষপানে আত্মহত্যা!

এম শাহীন আলম ,সাভার (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 303

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার পিংকি (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদির শেখ (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

আরও পড়ুন  এনসিটিবি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পিংকি ও বদর শেখ এর বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে গত এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।

বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদির শেখ। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকি কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদির শেখ নিজেও বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় পিংকির সন্তান বাড়িতে ছিল। মায়ের হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছে শিশুটি। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবকের বিষপানে আত্মহত্যা!

আপডেট সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার পিংকি (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদির শেখ (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

আরও পড়ুন  সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি