ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

ঢাকায় আরও বাড়বে তাপমাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 172

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন বুধবার একই সময়ে ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, আটক অর্ধশতাধিক

সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২৩ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় আরও বাড়বে তাপমাত্রা

আপডেট সময় ১০:১৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন বুধবার একই সময়ে ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

আরও পড়ুন  ঢাকাজুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার পাঁচ শতাধিক