ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর আমেরিকা ২৩ দেশের বৈচিত্র্য, শক্তি ও সংস্কৃতির মহাদেশ হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক কৃষকের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ বিতরণ: শিবগঞ্জে শিক্ষামন্ত্রী ঐতিহ্যের সেতুবন্ধন: বর্ষবরণ ও হালখাতার বিবর্তন ও প্রাসঙ্গিকতা মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী ইসলামাবাদে ফের আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, শুক্রবার শুরুর সম্ভাবনা পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ গেল কলেজছাত্রী দিয়ার ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র আশঙ্কা শোভাযাত্রার মোটিফ আটকে গেল মেট্রো ভবনে পহেলা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান

নারী বিপিএল ২০২৬ কেমন হলো প্রথম আসরের বেতন কাঠামো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 48

ছবি সংগৃহীত

নারী ক্রিকেটে নতুন প্রাণের সঞ্চার করতে আগামী ৪-১৪ এপ্রিল তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উইমেন’স বিপিএল; যার আনুষ্ঠানিক সবুজ সংকেত দিয়েছে বিসিবি।

নারী বিপিএলের মাঠ নির্ধারণ সম্পন্ন করেছে বিসিবি। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামকে। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই দুই ভেন্যুতেই চলবে মাঠের লড়াই।

সবকিছু ঠিক থাকলে মার্চের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টের তিনটি দলের নেতৃত্বে দেখা যাবে জাতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটারকে, যাদের আইকন হিসেবে মনোনীত করা হবে। নারী বিভাগের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এই ড্রাফটের মাধ্যমেই দলগুলোর চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে।

আরও পড়ুন  নারী নিরাপত্তায় ও সাম্প্রতিক হামলা নতুন বাংলাদেশের মূল্যবোধের বিরুদ্ধে - প্রধান উপদেষ্টা

১০ লাখ টাকা সর্বোচ্চ পারিশ্রমিকের আইকন তালিকায় স্থান পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।

নারী বিপিএলের ড্রাফটে ৭ লাখ টাকা পারিশ্রমিকের ‘এ’ ক্যাটাগরিতে যেখানে থাকছেন ৬ জন ক্রিকেটার। এছাড়া ৫ লাখ টাকার ‘বি’,ক্যাটাগরিতে ১৫ জন ক্রিকেটার থাকবেন, ৩ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরি এবং দেড় লাখ টাকার ‘ডি’ ক্যাটাগরি।

নারী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো; পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের চাহিদার ভিত্তিতে তাদের ড্রাফটেও অন্তর্ভুক্ত করার পথ খোলা রাখা হয়েছে।

নারী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ‘এ’ ৮ হাজার ডলার, ‘বি’ ৬ হাজার ডলার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ৩ হাজার মার্কিন ডলার

নিউজটি শেয়ার করুন

নারী বিপিএল ২০২৬ কেমন হলো প্রথম আসরের বেতন কাঠামো

আপডেট সময় ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬