ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন নিয়ে খোঁজখবর নিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কক্সবাজারে পৌঁছে দলটি সরাসরি ক্যাম্প পরিদর্শনে যায়।

প্রতিনিধিদলে রয়েছেন কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এ ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

পরিদর্শনকালে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

আরও পড়ুন  ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস

কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলের রোহিঙ্গা হেরিটেজ সেন্টার (ক্যাম্প-৬), তুর্কি হাসপাতাল (ক্যাম্প-৯) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র (ক্যাম্প-৪) পরিদর্শনের কথা রয়েছে।

এ ছাড়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি

আপডেট সময় ০৩:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন নিয়ে খোঁজখবর নিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কক্সবাজারে পৌঁছে দলটি সরাসরি ক্যাম্প পরিদর্শনে যায়।

প্রতিনিধিদলে রয়েছেন কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এ ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

পরিদর্শনকালে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা করলো স্বামী