ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

দেশে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের প্রভাব স্পষ্ট হতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। এ বছর শীতের প্রভাব আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ শীতের প্রধান দুই মাস। তবে এর আগেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। সারা দেশে শীতের পূর্ণ আমেজ পেতে আরও এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে সারা দেশে শীতের প্রকোপ দৃশ্যমান হতে শুরু করবে। এবার শীতের প্রভাব দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তা থাকতে পারে।

আরও পড়ুন  দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়তে থাকবে। জানুয়ারিতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০২:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের প্রভাব স্পষ্ট হতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। এ বছর শীতের প্রভাব আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ শীতের প্রধান দুই মাস। তবে এর আগেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী বার্তা অনুভূত হতে শুরু করেছে। সারা দেশে শীতের পূর্ণ আমেজ পেতে আরও এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে সারা দেশে শীতের প্রকোপ দৃশ্যমান হতে শুরু করবে। এবার শীতের প্রভাব দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তা থাকতে পারে।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস