ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার গোডাউনে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ১১টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর দুই মিনিট পরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুন ছড়িয়ে পড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

আরও পড়ুন  চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট ফায়ার সার্ভিস

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধ হয়নসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনেই বিপুল পরিমাণ মালামাল ছিল।

স্থানীয়দের দাবি, সোমবার বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বাইরে চলে যান। অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ মালামাল মজুত থাকায় আগুনের তীব্রতাও বাড়তে থাকে।

নিউজটি শেয়ার করুন

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

আপডেট সময় ০৯:৪৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার গোডাউনে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ১১টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর দুই মিনিট পরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুন ছড়িয়ে পড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

আরও পড়ুন  রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন-ধোঁয়া