ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পদ্মায় দুই স্পিডবোটে আগুন, গুলির শব্দে আতঙ্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দুটি স্পিডবোটে আগুন দেওয়ার পর সেগুলো মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এতে নদীতীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  পদ্মায় নৌকাডুবির পর ভারতে ভেসে যাওয়া শিশুসহ ১০ বাংলাদেশিকে ফেরত

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর এলাকার সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে জলদস্যুদের চারটি স্পিডবোট চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ অন্য পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে প্রতিপক্ষের লোকজন বোট দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার সময় নদীতীরের পানবরজে কাজ করছিলেন কয়েকজন কৃষক। তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর নদীর ওপর আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পান তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে আসে। সেটির সাহায্যে ক্ষতিগ্রস্ত বোট দুটি টেনে মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।

পানবরজের চাষি আসলাম হোসেন বলেন, ক্ষেতে কাজ করার সময় তিনি গুলির শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে একটি স্পিডবোটে আগুন জ্বলতে দেখেন। স্থানীয়রা আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে সেটি ডুবিয়ে দেয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, তারা ঘটনাটি শুনেছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, স্পিডবোটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

পদ্মায় দুই স্পিডবোটে আগুন, গুলির শব্দে আতঙ্ক

আপডেট সময় ১২:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬