ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পদ্মায় নৌকাডুবির পর ভারতে ভেসে যাওয়া শিশুসহ ১০ বাংলাদেশিকে ফেরত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতের ভূখণ্ডে ভেসে যাওয়া শিশুসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একজন সাঁতরে বাংলাদেশের তীরে উঠতে পারলেও মোস্তফা (৬০) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর (বকরীপাড়া) গ্রামের কয়েকজন বাসিন্দা জেলা কারাগারে থাকা এক স্বজনের সঙ্গে দেখা করতে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসেন। কারাগারে দেখা শেষে বিকেলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন  বিশ্ব ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

বাড়ি ফেরার জন্য তারা প্রথমে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকার একটি ঘাটে যান। সেখান থেকে বিকেল আনুমানিক ৫টার দিকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা জহুরপুরটেক-খলিফাচর গ্রামের উদ্দেশে রওনা হয়।

মাঝপদ্মায় পৌঁছালে তীব্র স্রোত ও হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩) সাঁতরে বাংলাদেশের তীরে উঠতে সক্ষম হন। বাকি ১১ জন পানিতে তলিয়ে যান।

এর কিছুক্ষণ পর ১০ জন যাত্রী ভেসে ভারতের ভূখণ্ডে চলে গেলে ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে বিএসএফের পক্ষ থেকে ফোনে বাখেরআলি ও ফরিদপুর বিজিবি ক্যাম্প কমান্ডারদের বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্ধার হওয়া বাংলাদেশিদের দ্রুত ফেরত আনার উদ্যোগ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উদ্ধার হওয়া ১০ জনকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের স্বজন মো. ইসমাইল হোসেনের জিম্মায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। ফেরত আসা সবাই সুস্থ আছেন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ফেরত আসা ১০ জন হলেন মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২), তার ২০ দিন বয়সী শিশু সন্তান, সানাউল্লাহ (৯) ও আল আমিন (৯)। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছেন।

এদিকে নৌকাডুবির পর নিখোঁজ মো. মোস্তফাকে (৬০) উদ্ধারে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান চলছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে উদ্ধারকর্মীরা এ অনুসন্ধান চালাচ্ছেন বলে জানিয়েছেন গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জীবন চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন

পদ্মায় নৌকাডুবির পর ভারতে ভেসে যাওয়া শিশুসহ ১০ বাংলাদেশিকে ফেরত

আপডেট সময় ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতের ভূখণ্ডে ভেসে যাওয়া শিশুসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একজন সাঁতরে বাংলাদেশের তীরে উঠতে পারলেও মোস্তফা (৬০) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর (বকরীপাড়া) গ্রামের কয়েকজন বাসিন্দা জেলা কারাগারে থাকা এক স্বজনের সঙ্গে দেখা করতে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসেন। কারাগারে দেখা শেষে বিকেলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন  ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত