ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক ক্রিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

নাটোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিলের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে নাটোর সদর মডেল থানা পুলিশ।

ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রিল। তিনি জানান, ল্যাপটপটি উদ্ধার হওয়ায় তিনি খুব খুশি। রোববার রাতেই তাঁর ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল। তবে ল্যাপটপটি হাতে পাওয়ার জন্য তিনি আরও এক দিন অপেক্ষা করার কথা ভাবছেন।

গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি হারিয়ে ফেলেন এই পর্যটক। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগটি রেখে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগ কোনোটিরই খোঁজ পাননি ক্রিল।
পরে তিনি জানতে পারেন, যার কাছে ব্যাগটি রেখেছিলেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ব্যাগটি নিয়ে চলে যেতে দেখা যায়। ওই ব্যক্তিকে শনাক্ত ও আটক করতে কাজ করছে পুলিশ।

ল্যাপটপ হারানোর পর শনিবার (১০ অক্টোবর) ক্রিলকে একটি নতুন ম্যাকবুক উপহার দেন ঢাকার ব্যবসায়ী মুক্তি মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের কান্নার ভিডিও দেখে তাঁর নিজের ছেলের কথা মনে পড়ে যায়। এরপর বাংলাদেশের এই স্মৃতি যেন কষ্টের মধ্যেই শেষ না হয়, সেই ভাবনা থেকে তরুণ পর্যটককে ল্যাপটপ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তবে নতুন ম্যাকবুকটি পেয়েও প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে সমস্যায় পড়েছেন ক্রিল। তাঁর ভাষ্য, মডেলের পার্থক্যের কারণে উপহার পাওয়া ডিভাইসে তিনি থ্রিডি ডিজাইনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারছেন না।

উপহার দেওয়ার জন্য মুক্তি মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্রিল।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের সহমর্মিতা তাঁকে মুগ্ধ করেছে। তবে চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরায় সংরক্ষিত কাজ হারানোর বিষয়টি তাঁর জন্য এখনো গভীর কষ্টের।

নিউজটি শেয়ার করুন

হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক ক্রিল

আপডেট সময় ১২:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬