ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সীমান্তে বিজিবির অভিযান, অর্ধশতাধিক গরু ও ১৫০ বোতল মদ জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু ও দেড় শতাধিক বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও গরুর বাজারমূল্য অর্ধকোটি টাকার বেশি।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব গরু ও মদ জব্দ করা হয়। পরে জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে বিজিবির অভিযান, অর্ধশতাধিক গরু ও ১৫০ বোতল মদ জব্দ

আপডেট সময় ১১:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬