কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার
- আপডেট সময় ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 28
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-১২। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া এলাকা থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামের মোবারক আলী নামে এক ব্যক্তির খোলা শোয়ার ঘরের মাটির নিচে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এসআরবি-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, সেটির মালিক ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ এবং তিনি অসুস্থ। এ কারণে অস্ত্র ও গুলিগুলো সেখানে কে বা কারা পুঁতে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।























