ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জ্বালানি সংকটে পাকিস্তানে কড়াকড়ি, বিয়েতে ১পদ, রাত ৯টায় দোকান বন্ধ সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান: এলজিইডিকে মন্ত্রী প্রধানমন্ত্রী নিজের বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন: প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০ গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে: অর্থমন্ত্রী তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন রিমান্ডে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ “পরীক্ষা ভালো হবে না”, মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা আফগানিস্তান টেস্টে বাংলাদেশের দল ঘোষণা তাহিরপুরে সন্তানসহ বাবার বিষ পান, তিন শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে মারা গেছে আরও চারজন। অর্থাৎ এই সময়ে হাম ও এর উপসর্গে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।

আরও পড়ুন  দোহারে বাইরে থেকে বন্ধ ঘরে আগুন: দম্পতির করুণ মৃত্যু

একই সময়ে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০২০

আপডেট সময় ০৬:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে মারা গেছে আরও চারজন। অর্থাৎ এই সময়ে হাম ও এর উপসর্গে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।

আরও পড়ুন  মিয়ানমারের ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৩ হাজার ৬০০, ধ্বংসস্তূপের নিচে এখনও মিলছে মরদেহ