ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিমি যানজট লোডশেডিংয়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিটিআরসি’র জরুরি বৈঠক আজ ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ আর্সেনালকে টপকাতে, রদ্রিকে ছাড়াই মাঠে নামছে ম্যানসিটি বজ্রপাতে নিহত, লাশ চুরির আতঙ্কে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র বাছাই শুরু আজ ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জমি বিরোধে ছাত্রকে হত্যা: ময়মনসিংহে ৭ আসামির সর্বোচ্চ সাজা

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদি আরবের পবিত্র ভূমিতে পৌঁছান। তবে হজের এই আনুষ্ঠানিকতার মধ্যেই সৌদি আরবে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পরিসংখ্যান অনুযায়ী, সৌদিতে পৌঁছানো মোট হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং ১৭ হাজার ৬৯৩ জন গিয়েছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এদিকে, চলতি বছর হজপালন করতে গিয়ে সৌদি আরবে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হলো। ইন্তেকাল করা নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন  মালয়েশিয়ায় পাসপোর্ট বিতরণ বিষয়ে জরুরি তথ্য ঘোষণা

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সিডিউল অনুযায়ী, আগামী ২১ মে হজের যাত্রীবাহী শেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে। পবিত্র হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ করতে যাচ্ছেন। হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এয়ারলাইনস ও সিভিল এভিয়েশন অথরিটি বিশেষ তদারকি অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু

আপডেট সময় ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদি আরবের পবিত্র ভূমিতে পৌঁছান। তবে হজের এই আনুষ্ঠানিকতার মধ্যেই সৌদি আরবে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পরিসংখ্যান অনুযায়ী, সৌদিতে পৌঁছানো মোট হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং ১৭ হাজার ৬৯৩ জন গিয়েছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এদিকে, চলতি বছর হজপালন করতে গিয়ে সৌদি আরবে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হলো। ইন্তেকাল করা নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন  চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত