সচিবালয়ে পুলিশের নিরাপত্তা জোরদার
- আপডেট সময় ০৫:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 14
১১ দলীয় জোটের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবং নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।
১১ দলীয় ঐক্য জোটের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন কাজ নিয়ে সচিবালয়ে আসা সাধারণ মানুষকে। প্রয়োজনীয় কাজ নিয়ে আসা মানুষকে সচিবালয়ের গেটে ভিড় করতেও দেখা যায়।
তাছাড়া এর আগে বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য জোট। জ্বালানি তেল ও গ্যাস সংকট,অতিরিক্ত বিদ্যুৎ বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি সচিবালয়ের কাছাকাছি আসলে পরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়।
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা সচিবালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশের বাধার মুখে আটকা পড়েন।




















