ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 50

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবীশ এক নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার, ২৩ জুলাই সকালে আদালত চত্বরসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  ঢাকা আদালতে রিমান্ডে সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আটজন

বিক্ষোভ চলাকালে আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন। পরে আদালত চত্বরে আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ ও অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ কয়েকজন বক্তব্য দেন।

বক্তারা বলেন, আদালতের ভেতরে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত বিচারকের বিচার কার্যক্রম পরিচালনার অধিকার নেই দাবি করে তারা দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।

এর আগে বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার এজলাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আইনজীবীরা।

তাদের দাবি, আদালত চলাকালে বিচার প্রত্যাশীরা বেঞ্চের পেছনে আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিষয়টি দেখে বিচারক ক্ষিপ্ত হয়ে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবীশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তিনি আহত হন।

পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবীশ এক নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার, ২৩ জুলাই সকালে আদালত চত্বরসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  ঈদের ছুটির পর আজ খুলছে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার