ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই, আতঙ্কে ব্যবসায়ীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

ফেনীতে এক গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ধারদেনা করে ১০টি গরু কিনেছিলেন তিনি। গরুগুলো রাস্তার পাশে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। ভোরের দিকে ৪ থেকে ৫ জনের একটি দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন  বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭

তিনি বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর গরু ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু এনে ফেনীর বিভিন্ন হাটে বিক্রি করছেন। এমন ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই, আতঙ্কে ব্যবসায়ীরা

আপডেট সময় ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬