ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

দেশে পৌঁছাল বৃষ্টির মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 83

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ফ্লোরিডার অরলান্ডো বিমানবন্দর থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে মরদেহের কফিনটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ সময় মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত করে যে, তাঁরা দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এই জোড়া খুনের অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৪ মে নিহত লিমনের মরদেহ দেশে আনা হয়েছিল।

নৃশংস এই ঘটনার পর নিহত দুই শিক্ষার্থীর প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টি নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে।
আসন্ন বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কনস্যুলেটের একজন প্রতিনিধি পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণ করবেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

দেশে পৌঁছাল বৃষ্টির মরদেহ

আপডেট সময় ১২:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬