ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 99

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচজনের মধ্যে প্রবাসীর স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে নিহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই নৃশংসতা চালানো হয়েছে।

আরও পড়ুন  মগবাজারের হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর রহস্যজনক মৃত্যু

পুলিশ আরও জানায়, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও উদঘাটন করা যায়নি। অপরাধীদের শনাক্ত করতে এবং মোটিভ নিশ্চিত করতে সিআইডি ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে। ঘটনাস্থল বর্তমানে পুলিশি বেষ্টনীতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পাঁচজনের মধ্যে প্রবাসীর স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে নিহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে এই নৃশংসতা চালানো হয়েছে।

আরও পড়ুন  সৌদিতে ‘হুরুব’ আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা, পড়ছেন প্রতারণার ফাঁদে