ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সংবাদ বর্জনের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 94

ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্টের এজলাসে বিচারকাজ চলাকালীন সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন গণমাধ্যমকর্মীরা। এই বিধিনিষেধ প্রত্যাহার না করা হলে উচ্চ আদালতের সকল সংবাদ বর্জনের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ রোববার (৩ মে) দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকরা এই ঘোষণা দেন।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টে জামিন পেলেন ইমরান খান, তবে থাকছেন কারাগারেই

প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ জানান এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে নিজেদের দাবি তুলে ধরেন।

তারা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। বিচারালয়ের মতো জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার অর্থ হলো জনসমক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথ রুদ্ধ করা। আদালতের এমন সিদ্ধান্তকে তারা মুক্ত সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে অভিহিত করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে গণমাধ্যমকর্মীরা নানাভাবে হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এর মধ্যে বিচারিক কার্যক্রম সংগ্রহের ক্ষেত্রে নতুন এই বাধা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে আরও সংকুচিত করবে। তারা অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং প্রধান বিচারপতির প্রতি জোরালো আহ্বান জানান।

সাংবাদিকরা আরও দাবি করেন, সাংবাদিকদের ওপর হওয়া বিভিন্ন হামলা ও হয়রানির ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সংবাদ বর্জনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

সুপ্রিম কোর্টের এজলাসে বিচারকাজ চলাকালীন সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছেন গণমাধ্যমকর্মীরা। এই বিধিনিষেধ প্রত্যাহার না করা হলে উচ্চ আদালতের সকল সংবাদ বর্জনের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ রোববার (৩ মে) দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকরা এই ঘোষণা দেন।

আরও পড়ুন  ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা, পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের।