ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ইউটিউব দেখে বিকল্প জ্বালানি তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 126

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। ঘটনার চারদিন পর আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি স্থানীয় ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন মাসুদ। এসময় চুল্লির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।

আরও পড়ুন  সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

নিহত মাসুদের প্রতিবেশী রেজাউল করিম জানান, এলাকায় একজন বিনয়ী ও সমাজসেবক হিসেবে মাসুদের পরিচিতি ছিল। দুর্ঘটনার আগের রাতেও তিনি স্থানীয় একটি ধর্মীয় মাহফিল আয়োজনের প্রস্তুতি সভায় অংশ নিয়েছিলেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

ইউটিউব দেখে বিকল্প জ্বালানি তৈরির চেষ্টা: বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৮:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। ঘটনার চারদিন পর আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি স্থানীয় ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার একটি বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন মাসুদ। এসময় চুল্লির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।

আরও পড়ুন  মার্চ মাসের জ্বালানি তেলের দাম প্রকাশ করল মন্ত্রণালয়