ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 175

ছবি: সংগগৃহীত

ইয়েমেনের হুথি যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, তাঁদের নির্ধারিত লক্ষ্য অর্জন এবং সব রণাঙ্গনে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতিতে হুথিদের এই সরাসরি সম্পৃক্ততা সংঘাতের মাত্রা ও ধরনে নতুন মাত্রা যোগ করেছে।

হুথিদের এই ঘোষণার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি এখন উচ্চ ঝুঁকির মুখে পড়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই পথটি মূলত সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম শিপিং রুট। বিশ্বজুড়ে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি থাকায় এই প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত করার সক্ষমতা তাদের রয়েছে।

এরই মধ্যে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহনের পথ ‘হরমুজ প্রণালি’ ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়েছে। এখন যদি বাব আল-মান্দেব প্রণালিও হুথিদের কারণে অবরুদ্ধ বা বিপজ্জনক হয়ে ওঠে, তবে মধ্যপ্রাচ্য সংকটের অর্থনৈতিক প্রভাব আরও ভয়াবহ রূপ নেবে। জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে বিশ্বজুড়ে তেলের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার এবং ব্যাপক পণ্যসংকট সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবি, এনবিআরের বিরুদ্ধে অসহযোগের ঘোষণা

নিউজটি শেয়ার করুন

হুথির যুদ্ধ ঘোষণা ও বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা

আপডেট সময় ০৩:৫১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬