ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

মতলব দক্ষিণে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ছাত্রী আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 123

ছবি সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় পরীক্ষার আগে তাকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, লিজা আক্তার চরমুকুন্দি এলাকার ‘মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বিকেলে মাদ্রাসার ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল সে। পথে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা মো. নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে হঠাৎ কয়েকটি ইট তার মাথার ওপর পড়ে। এতে লিজা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন  কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ২০

আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। তার পরিবারের সদস্যরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক জানান, আহত ছাত্রীর কপাল ও মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যেখানে তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি জানিয়েছেন, “তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথার অভ্যন্তরীণ কোনো চোট আছে কি না নিশ্চিত হতে তাকে সিটিস্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট না দেখা পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

মতলব দক্ষিণে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ছাত্রী আহত

আপডেট সময় ১২:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় পরীক্ষার আগে তাকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, লিজা আক্তার চরমুকুন্দি এলাকার ‘মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বিকেলে মাদ্রাসার ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল সে। পথে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা মো. নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে হঠাৎ কয়েকটি ইট তার মাথার ওপর পড়ে। এতে লিজা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, তিন যানবাহনের সংঘর্ষে আহত ৫