ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলোচিত ফারজানা সিঁথি সাকিবকে লম্বা সময়ের জন্য জাতীয় দলে চান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় ত্রিনিদাদ ও টোবাগো সংস্কৃতি, জ্বালানি আর কার্নিভালের দেশ চমক ছাড়াই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিরাপত্তার অজুহাতে ফের দুর্নীতি মামলার শুনানি পেছানোর আবেদন নেতানিয়াহুর ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৪

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলোচিত ফারজানা সিঁথি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তরুণী ফারজানা সিঁথি সক্রিয় রাজনীতিতে পা রাখলেন। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিঁথি সাংবাদিকদের জানান, তিনি নড়াইল-২ আসনের বিপরীতে সংরক্ষিত নারী পদের জন্য আবেদন করেছেন। নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “আমি আশাবাদী যে দল আমাকে চূড়ান্তভাবে মনোনীত করবে। আমি এই বিষয়ে খুব শীঘ্রই একটি অফিশিয়াল ব্রিফিং করব এবং সেখানে বিস্তারিত সব কিছু জানাব।”

আরও পড়ুন  কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দ্বিতীয় দিনের মতো ফরম বিতরণ কার্যক্রম চলছে, যেখানে সিঁথির মতো অনেক নতুন ও তরুণ মুখকে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় একটি মিছিলে সাহসিকতার সঙ্গে প্রতিবাদী ভূমিকা পালন করে এবং পরবর্তীতে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সশরীরে উপস্থিত থেকে নজর কাড়েন ফারজানা সিঁথি। আন্দোলনের পর থেকেই তাঁর রাজনীতিতে আসা নিয়ে নানা গুঞ্জন থাকলেও বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে তিনি তাঁর অবস্থান পরিষ্কার করলেন।

বিএনপির মনোনয়ন বোর্ড সংগৃহীত ফরমগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। নড়াইল-২ আসনের বিপরীতে সিঁথি ছাড়াও আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলোচিত ফারজানা সিঁথি

আপডেট সময় ০৭:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তরুণী ফারজানা সিঁথি সক্রিয় রাজনীতিতে পা রাখলেন। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ফারজানা সিঁথি সাংবাদিকদের জানান, তিনি নড়াইল-২ আসনের বিপরীতে সংরক্ষিত নারী পদের জন্য আবেদন করেছেন। নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “আমি আশাবাদী যে দল আমাকে চূড়ান্তভাবে মনোনীত করবে। আমি এই বিষয়ে খুব শীঘ্রই একটি অফিশিয়াল ব্রিফিং করব এবং সেখানে বিস্তারিত সব কিছু জানাব।”

আরও পড়ুন  বিএনপির ৬ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ২